সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের লিভ-ইন নিয়ে এবার মুখ খুললেন শ্রীলেখা

টালিউড অভিনেত্রী ও বিধানসভার সদস্য নুসরাত জাহানের লিভ-ইন নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তৃণমূল সাংসদ নুসরাতের বিবৃতি প্রকাশ পাওয়ার পর শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি। বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। ইতি মুকুল রায়’। শুক্রবার (১১ জুন) বিজেপি ছেড়ে নিজের ঘরে ফিরে গেছেন মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশু রায়। সেই প্রসঙ্গে পোস্ট দিলেও তাতে নুসরাতকে খোঁটা দিতে ছাড়েননি শ্রীলেখা।

যদিও ট্রোল করার অভিযোগ অস্বীকার করে শ্রীলেখা বলেন, ‘আমি সত্যি কথা বলেছি। আমি মনে করি, এক জন জনপ্রতিনিধি যদি অসততার আশ্রয় নেন, তা হলে সেটা অনুচিত। সেই প্রসঙ্গে আমার পোস্ট। নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে আমি ভাবিত নই। কিন্তু এখন তাকে আমি কেবল একজন অভিনেত্রী হিসেবে দেখতে পারছি না। তিনি একজন সাংসদ বটে।’

যদি সব গুজব সত্যি হয়, তবে ‘বিয়ে’ ছেড়ে বেরিয়ে এসে অন্য এক মানুষকে ভালোবেসে, তার সন্তানকে গর্ভে ধারণ করার ঘটনা প্রশংসনীয় উল্লেখ করে শ্রীলেখা বলেন, ‘নুসরাত এবং আমার জগৎ ভীষণ আলাদা। কখনই তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য আমি করব না। এটা আমার স্বভাব নয়। তাই এটা ট্রোলিং নয়। অসততার বিরুদ্ধে মুখ খোলা। নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড অনুযায়ী তিনি নিখিল জৈনকে বিবাহ করেছেন। আবার এখন বলছেন, তিনি বিবাহিত নন। সে কথা আগে স্বীকার করেননি কেন নুসরাত?’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নুসরাতের লিভ-ইন নিয়ে এবার মুখ খুললেন শ্রীলেখা

প্রকাশিত সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১