মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওনের সঙ্গে নাচলেন দেব

রবিবার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফিনালে। এই ডান্স রিয়ালিটি শো এর গ্র্যান্ড ফিনালে, যার অন্যতম আকর্ষণ হতে চলেছেন সানি লিওন। এই প্রথমবার বাংলা টেলিভিশন শোতে অংশ নিয়েছেন সানি। গ্র্যান্ড ফিনালেতে দেব-সানির মাখোমাখো রোম্যান্স দেখবার অপেক্ষায় দর্শক, ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। ‘কী করে তোকে বলব’ গানে দেবের সঙ্গে বলিউডের ‘বেবি ডল’কে নাচতে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের! খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর সাংবাদিক বৈঠকে দেবের সামনে প্রশ্ন রাখা হয়েছিল সানি লিওনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। শোনামাত্রই দেব চটপট বলে বসলেন, ‘এতো সানি সানি করবার কী আছে শুনি! আমাদেরও মনামি আছে…সানি ভালো নাচে, আর আমি খুব একটা খারাপ নাচি না..দুজনেই পেশাদার’। পর মুহূর্তেই দেব জানান, সানির পেশাদারিত্বে মুগ্ধ তিনি। কিশমিশ’-এর শ্যুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানে বসে দেব এক নিঃশ্বাসে বলে চলেন, ‘সানির নাম শুনলে ভালো,খারাপ, মন্দ- সবরকম মাথায় আসে, কিন্তু সত্যি বলছি উনি দুর্দান্ত একটা মানুষ’।

দেব আরও বলেন, ফ্লাইটের সমস্যার জেরে নির্দিষ্ট সময় কলকাতায় পৌঁছাতে পারেননি সানি। তবে উনি সেটে এসেই সকলের কাছে ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। এরপর ‘ডান্স ডান্স জুনিয়র’ টিমের তরফে যা যা করতে বলা হয়েছে, সবটা ঠাণ্ডা মাথায় মন দিয়ে করে গিয়েছেন সানি। ভাষার অসুবিধার জেরে কিছু সমস্যা হলে সেটাও বুঝে নিয়েছেন আলাদাভাবে।

সানি লিওন-কে নিয়ে সবশেষে দেব জানান, ‘যে কোনও মানুষের পরিচয় তার ব্যাবহার, সানির ব্যবহার খুব আকর্ষনীয় ছিল এইটুকু বলব’। রবিবার ইনস্টাগ্রামের দেওয়ালে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর নানান মুহূর্ত পোস্ট করেন সানি নিজে। অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘এই সকল ট্যালেন্টেড খুদেদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ, দেবের সঙ্গে বিচার পর্ব সেরে ভালো লাগল’।

ডান্স ডান্স জুনিয়র-এর সেরা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দেব জানান, এই জার্নিটা তার মনের খুব কাছের। করোনাকালেও এইধরণের একটা বিরাট স্কেলের শো নির্বিঘ্নে সম্পন্ন করাটাই বড় চ্যালেঞ্জ ছিল, সেটা সাফল্যের সঙ্গে পার করতে পেরেছেন সকলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সানি লিওনের সঙ্গে নাচলেন দেব

প্রকাশিত সময় : ১১:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১