বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিপুল পরিমান জাল টাকাসহ গ্রেফতার ২

নাটোরে বিপুল পরিমান জাল টাকার নোটসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার(০২ সেপ্টেম্বর) সিংড়া থানাধীন শালিখা সর্দ্দার পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১ লক্ষ ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- নাটোর জেলার সিংড়া থানাধীন কলিগ্রামের মো. শাহানুর মৃধার ছেলে মো. রাজু আহম্মেদ(৩৫) এবং মৃত সলেমান মৃধার ছেলে মো. আব্দুল মান্নান(৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,বৃহস্পতিবার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাশালিখা সর্দ্দার পাড়াস্থ মো. আ: রশিদ(সাবেক ইউপি সদস্য) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ১ লক্ষ ৭৫ হাজার টাকার মোট ১৭৫টি ১ হাজার টাকার জাল নোটসহ ০২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই জাল নোট ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নটোর জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র-শনিবার

নাটোরে বিপুল পরিমান জাল টাকাসহ গ্রেফতার ২

প্রকাশিত সময় : ১০:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১