মা কে খুশি করতে এবার গানে কণ্ঠ দিলেন আলোচিত অভিনেত্রী প্রভা। গাইলেন প্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি।
সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রভার নিজের ইউটিউবে মুক্তি পাবে। নতুন করে গানটির কম্পোজে করেছেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল।
নিজের এই কণ্ঠশিল্পী হয়ে ওঠা প্রসঙ্গে প্রভা বলেন, ‘ইমরান ও আমি খুব ভালো বন্ধু। একসঙ্গে আড্ডা দিই। এ রকম আড্ডায় গুনগুন করে গান গাইবার স্বভাব আমার। তো একদিন আমার গান শুনে ইমরান বলল, চল দোস্ত, তোর গান রেকর্ড করি। এভাবেই গানটিতে কণ্ঠ দেওয়া। তিন মাস আগে ইমরানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিই। আম্মু গানটা শোনার পর খুশি হয়ে বাবাকেও শুনিয়েছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে।’
এ গানের ভিডিওচিত্রও তৈরি করা হয়েছে বলে জানালেন প্রভা। বললেন, ‘কক্সবাজারে গানের ভিডিও চিত্র তৈরি হয়েছে। ভিডিওতে আমার সঙ্গে আছেন অভিনেতা সজল।’

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 























