রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত

নিশ্চিত নয় সেমিফাইনাল, তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনও রাস্তাও খোলা নেই ভারতের সামনে। আফগানিস্তানের বিপক্ষে এমনই বাঁচা-মরার ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে ভারত।

এদিকে তিন ম্যাচে দুই জয়ে পাকিস্তান-আফগানিস্তানের সঙ্গে এখনও সেমির রেসে নিজেদেরকে টিকিয়ে রেখেছে নিউজিল্যান্ড। পরের দুই ম্যাচে যদি তারা না হারে, তাহলে ভারতের পক্ষে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়।

তবে মিরাকল কিছু ঘটলে যাতে সেমিফাইনালে যেতে অসুবিধা না হয়, তাই আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারাতেই হবে কোহলিদের। সুতরাং, সেদিক থেকে ভারতের সামনে সুপার টুয়েলভের প্রতিটা ম্যাচই মরণ-বাঁচন পরিস্থিতিতে দাঁড়িয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত

প্রকাশিত সময় : ০৮:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১