বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোশানের নতুন নায়িকা প্রিয়মনি

পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, ‘আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন সিনেমা করতে যাচ্ছি। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। এজন্য ধন্যবাদ জানাই বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে। আরও ধন্যবাদ জানাই আরটিভিকে। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না।’

চিত্রনায়ক রোশান বলেন, ‘এ নিয়ে আমি বেঙ্গলের তিনটি কাজ করতে যাচ্ছি। আমি আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি। আশাকরি এই সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’

চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, ‘সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি। সবাই দোয়া করবেন যাতে সবাই মিলে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।’

সিনেমাটির চুক্তিবদ্ধের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির আর এন্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, সিএসএম প্রধান কবির আহমেদ প্রমুখ। খুব শিগগিরই মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোশানের নতুন নায়িকা প্রিয়মনি

প্রকাশিত সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১