রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি চাইলে দায়িত্ব দিতে প্রস্তুত পাপন

বাংলাদেশ ক্রিকেট দলের আইকন মাশরাফি বিন মর্তুজা। যিনি দলের সঙ্গে থাকলে সব ক্রিকেটারদের মধ্যে অন্যরকম উৎফুল্ল তৈরি হয়। বিশ্বকাপে বাংলাদেশ দলের ধরাশায়ীর পর ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছি তাকে দল কিংবা বোর্ডের সঙ্গে যুক্ত করা নিয়ে। বোর্ডের পক্ষ থেকে সম্মতি আছে। মাশরাফি চাইলে যেকোনোভাবে তাকে নিয়ে আসা হবে বলে জানালেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।

কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচের সময় দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। বিশেষ কোনো বিষয়ে কি আলোচনা হয়েছে?

পাপন জানালেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সবসময় যোগাযোগ হয়, আরও হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাশরাফি চাইলে দায়িত্ব দিতে প্রস্তুত পাপন

প্রকাশিত সময় : ১০:৫৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১