রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এতে করে আগামী শনিবার (১ জানুয়ারি) লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) আর্তেতার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাবটি।

এর আগে ২০২০ সালের মার্চে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এর কিছুদিন পরই মহামারীর জন্য তিন মাসেরও বেশি সময়ের জন্য বন্ধ ছিল প্রিমিয়ার লিগ।

৩৯ বছর বয়সী আর্তেতার আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে কোচদের মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ক্রিস্টাল প্যালেসের প্যাট্টিক ভিয়েরা ও অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড।

কোভিডের প্রাদুর্ভাবে প্রিমিয়ার লিগে ডিসেম্বর মাসে স্থগিত হয়েছে ১৬টি ম্যাচ। গত সোমবার এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, গত ২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৩ জনের ফল পজিটিভ আসে।

লিগে ১৯ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আর্সেনাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফের করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ

প্রকাশিত সময় : ১০:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১