বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিডের হটস্পট হয়ে উঠেছে ভারত

যত সময় যাচ্ছে করোনাভাইরাসের হটস্পট হয়ে উঠেছে ভারত। ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত ৪৮ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৮ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। মঙ্গলবার এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার একদিনে ২ লাখ ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

সোমবারের তুলনায় মঙ্গলবার করোনায় আক্রান্ত ৭ শতাংশ কম এবং পজিটিভের হার ১৯.৬৫ শতাংশ থেকে ১৪.৪৩ শতাংশে নেমে এসেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৯১ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ২৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোভিডের হটস্পট হয়ে উঠেছে ভারত

প্রকাশিত সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২