শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী আটক

রাজশাহী মহানগরীতে এক কুখ্যাত ছিনতাইকারীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীর কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা, ভ্যানেটি ব্যাগ ও চাবি উদ্ধার হয়।
গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কেদুর মোড়ের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ সাব্বির হোসেন আলিফ (২০)।
ঘটনা সূত্রে জানা যায়, মোসাঃ রুমানা রহমান (৪৪) নামের এক নারী গত ১৯ জানুয়ারি ২০২২ তার বোনকে সাথে নিয়ে রিক্সায় শালবাগান বিজিবি পার্টি পয়েন্ট কমিউনিটি সেন্টারে ছেলের বৌ ভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাত পোনে ৭ টায় বোয়ালিয়া থানার শালবাগান “রাজিয়া কমিউনিটি সেন্টার” এর সামনে পৌঁছামাত্র পিছন দিক হতে একটি মোটরসাইকেলে ২ জন আরোহী এসে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগটি টান দিয়ে দ্রুত গতিতে আলিফ-লাম-মিম ভাটার মোড়ের দিকে চলে যায়। ভ্যানেটি ব্যাগে ছেলের বৌ ভাত অনুষ্ঠানে খরচের ১ লক্ষ টাকা, ১টি মোবাইল ফোন, ৪টি স্বর্ণের আংটি, ১টি চেইন, ২টি কানের দুল, এনআইডি কার্ড ও বাসা এবং ফ্ল্যাটের চাবি ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আসামী সনাক্তপূর্বক গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
পরবর্তীতে সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা ও তার টিম আজ ২৪ জানুয়ারি ২০২২ ভোর সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ সবজিপাড়া হতে আসামী মোঃ সাব্বির হোসেন আলিফকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে তার বাড়ী হতে ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা ও চাবি উদ্ধার হয়।
অন্যান্য মালামালসহ অপর সহযোগি আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মহানগরীতে ছিনতাইসহ যেকোন অপরাধ মুক্ত রাখার লক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী আটক

প্রকাশিত সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২