বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

খুলনার দিঘলিয়া উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযােগে আসামি জাহাঙ্গীর শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে ফুলতলা উপজেলার জামিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে জেলা হাজতে প্রেরণ করা হয়।

এর আগে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বারাকপুর গ্রামের ভুক্তভোগী ১১ বছর বয়সী ওই শিক্ষার্থী অভিযুক্ত জাহাঙ্গীর শেখের বাড়িতে পাওনা টাকা আনতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় ফুসলিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরদিন সংশ্লিষ্ঠ থানায় ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর শেখকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে জাহাঙ্গীর শেখ এলাকা ছেড়ে পাশের উপজেলাতে আত্মগোপনে ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুলনায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত সময় : ০৭:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২