১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার পরিহিত জার্সিটি নিলামে ৯.২৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে (বাংলাদেশি টাকায় ৭৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭২ টাকায়)। এই জার্সিটি পরেই তিনি ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ খ্যাত ঐতিহাসিক গোল দুটি করেন।
গত বুধবার লন্ডনের সোথেবি’স- এ আয়োজিত নিলামে সর্বকালের রেকর্ড ভেঙে ম্যারাডোনার জার্সিটি বিক্রি হয়।
এর আগে ক্রীড়াঙ্গনে কোনো খেলায় পরা জার্সির নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল ৫.৬৪ মিলিয়ন ডলার। ২০১৯ সালে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ কিংবদন্তি বেব রুথের বেসবল জার্সিটি এই দামে বিক্রি হয়েছিল। একই বছর নিউ ইয়র্কে হাতে আঁকা অলিম্পিক ইশতেহার ৮.৮ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























