বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের ফাইনালে ওঠা বিশ্বাস হয়নি মেসির

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৮৯তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ম্যানচেস্টার সিটি। তবে পরের পাঁচ মিনিটের মধ্যে অবিশ্বাস্যভাবে ৩টি গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। এই ৩-১ গোলেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটিকে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এর আগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে যাওয়া রিয়াল রদ্রিগোর জোড়া গোলের পর করিম বেনজেমার পেনাল্টি গোলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে। যেখানে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে ফাইনালে রিয়ালই।

এদিকে রিয়াল ফাইনালে উঠেছে, এমন কথা নাকি বিশ্বাসই করতে পারছেন না লিওনেল মেসি। পিএসজির আর্জেন্টাইন তারকা ভেবেছিলেন মজা করা হচ্ছে।

এমনটি জানান মেসিরই সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। সাবেক আরেক আর্জেন্টাইন  কার্লোস তেভেজের সঙ্গে লাতিন আমেরিকার একটি টিভি চ্যানেলে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানেই আগুয়েরো বলেন, রিয়ালের তৃতীয় গোলের পরেই মেসি তাকে বার্তা পাঠান। সেখানে লেখেন, ‘মজা করা বন্ধ করো। এটা কখনও সত্যি হতে পারে না।’ আগুয়েরো তাকে পাল্টা বার্তা পাঠিয়ে জানান, এটাই সত্যি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিয়ালের ফাইনালে ওঠা বিশ্বাস হয়নি মেসির

প্রকাশিত সময় : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২