সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বাবার পাশে সমাহিত ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার নিজ গ্রাম গটিয়ায় পারিবারিক কবরস্থানে মা ও বাবা কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হেলেনচা গ্রামে তার তৃতীয় জানাজা হয়। জানাজায় তার রাজনৈতিক সহচর, শুভাকাঙ্ক্ষীসহ হাজারো মুসল্লি অংশ নেন।

এর আগে, দুপুর ২টার দিকে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে ফজলে রাব্বীর মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দ্বিতীয় জানাজা হয়।

দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান মো. ফজলে রাব্বী মিয়া। তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার এমপি এবং দুইবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিন্নমাত্রার সফরে অপেক্ষা ঐতিহাসিক ঘটনার

মা-বাবার পাশে সমাহিত ফজলে রাব্বী মিয়া

প্রকাশিত সময় : ১০:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২