রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ভর্তি পরীক্ষা দিলেন ৫৫ বছরের বেলায়েত

বয়সের বাঁধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা দিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিটের (মানবিক) প্রথম শিফটে মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের ৪০৬ নম্বর কক্ষে তিনি পরীক্ষা দেন। পরীক্ষা শেষে তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছে।

তিনি বলেন, ‘‘পরীক্ষার আগে কিছুদিন অসুস্থ থাকার কারণে ঠিকমত প্রস্তুতি নিতে পারিনি। বাড়িতে বলেছি মারা গেলে হলের ভিতর মারা যাবো। তারপরও পরীক্ষা দিয়েছি। তবে পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন ছিলো। নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিতে পারিনি। সাধারণ জ্ঞান ও বাংলায় নৈর্ব্যক্তিক প্রশ্ন ভালো করেছি কিন্তু খারাপ করেছি ইংরেজিতে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো। চিটাগাংয়ে যাবো কিনা পরের সিদ্ধান্ত।’’

এর আগে, গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেন তিনি। তবে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

১৯৬৮ সালে জন্ম নেয়া বেলায়েত, ছোট থেকেই পড়াশোনার প্রতি ছিল আগ্রহ। প্রবল আগ্রহ থাকলেও দারিদ্র্যের কারণে কূল পেয়ে উঠেননি তিনি। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাঁকে। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।

এ বছর বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪ দশমিক৪৩ নিয়ে পাস করেন। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পাস করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে ভর্তি পরীক্ষা দিলেন ৫৫ বছরের বেলায়েত

প্রকাশিত সময় : ১১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২