রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধু দিবসে পরী যা বললেন রাজকে

মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বন্ধুত্ব। কখনো কখনো পরিবার ও আত্মীয়-স্বজনের চেয়েও বন্ধু হয়ে ওঠে অধিক আপন। এমন বহু নজির আছে ইতিহাসের পাতায়। বন্ধুত্ব উদযাপন যদিও একটি দিনে সীমাবদ্ধ করা যায় না। তবুও বিশ্বজুড়ে অন্যান্য দিবসের মতো একটি দিন বন্ধু দিবস হিসেবে উদযাপন করা হয়।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মণির জীবনে সবচেয়ে কাছের বন্ধু কে? নিঃসন্দেহে অভিনেতা শরিফুল রাজ। যিনি তার স্বামী। ভালোবেসে ঘর বাঁধার পর থেকে তারা একে-অপরের সবচেয়ে আপন ও পরম বন্ধু। তাই বন্ধু দিবসে রাজকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না পরী। রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে দেখা গেল, রাজ ও পরীর দুটি হাত। পরীর হাতে দুটি ঘাসফুল, আর তার হাতকে জড়িয়ে আছে রাজের হাত।

পরীমণির ফেসবুক পোস্ট

ভালোবাসাময় এ ছবির সঙ্গে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যাথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার; আমি তোমাকে অনেক ভালোবাসি।’

পরীর এই শুভেচ্ছায় সাড়া দিয়েছেন শরিফুল রাজও। মন্তব্যের ঘরে তিনি একটি চুম্বনের ইমোজিসহ লিখেছেন, ‘আমার ভালোবাসা’।

রাজ-পরীর এই বন্ধুত্ব, ভালোবাসা ও দাম্পত্যের প্রতি শুভকামনা জানিয়েছেন অনুসারীরা। তাদের সম্পর্ক চিরকাল এমন মিষ্টি-মধুর থাকুক, সে প্রত্যাশা সকলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু দিবসে পরী যা বললেন রাজকে

প্রকাশিত সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২