রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবু সন্তানের কীর্তি ফাঁস করলেন আলিয়া!

গত রবিবার সিঙ্গাপুরে সম্মানিত হলেন অভিনেত্রী আলিয়া ভাট। হবু মা এদিন ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন। ‘টাইম’ ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বসিত কাপুর খানদানের বহুরানি, তবে পুরস্কার গ্রহণের সময় নিজের খুঁতগুলো নিয়ে কথা বললেন তিনি, পাশাপাশি ফাঁস করলেন নিজের হবু সন্তানের কীর্তিও! পুরস্কার গ্রহণের পর মঞ্চে আলিয়া মজা করে বলেন, ‘কিছু বুদ্ধিদীপ্ত বলতে আমার একটু ভয়-ভয় করছে’।

এরপর নায়িকা বলেন, ‘যখন বছর ১০ আগে কাজ শুরু করেছিলাম, মনে মনে ভাবতাম কী করে এই দুনিয়াটা জয় করব। কীভাবে সারা বিশ্বের মানুষ জানবে আমি কে? আমি কতটা পরিশ্রমী, প্রতিভাবান, বুদ্ধিমান, উজ্জ্বল ও খামতিহীন মানুষ। আমি সবকিছুতে পারফেক্ট হতে চেয়েছি, দুনিয়াকে সেটাই জানাতে চেয়েছি। বিশ্বাস করুন সংবেদনশীল বুদ্ধিমত্তা গড়ে তোলার জন্য আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। নিজের শারীরিক গঠন ও ওজন নিয়ে আমি নিজের সঙ্গে খুব কঠোর। আমি জানি জীবনটা মন খুলে বাঁচার নাম।

হবু সন্তানকে নিয়ে আলিয়া জানান, ‘সবশেষে বলি, যখন প্রভাব তৈরির প্রসঙ্গে উঠছে আশা করি আমি এমনিভাবেই সবার ওপর প্রভাব বিস্তার করতে পারব। তবে আজকের এই পুরস্কারটা নিশ্চিতভাবে একজনের ওপর প্রভাব ফেলেছে। আমার ছোট্ট সোনা.. যে এই বক্তব্য রাখবার সময় অবিরত আমার পেটে লাথি মেরেই চলেছে। ধন্যবাদ..’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হবু সন্তানের কীর্তি ফাঁস করলেন আলিয়া!

প্রকাশিত সময় : ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২