রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছাড়া তিনজনসহ পাঁচজন গ্রেপ্তার

কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল হতে জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া তিনজনসহ মোট পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৯ আগস্ট) রাজধানী যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

র‍্যাব জানায়, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল হতে বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত সংগঠনের দাওয়াতি ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া তিনজনসহ মোট পাঁচজনকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা হতে ০৮ জন তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনা গণমাধ্যমে বহুলভাবে আলোচিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের তৈরি হয়। ফলশ্রুতিতে র‌্যাব নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীদের উদ্ধারে ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছাড়া তিনজনসহ পাঁচজন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৯:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২