রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্যাকে গালি দিয়েছেন, হাসনাকে তালি দেবেন: মিম

সুপার হিট সিনেমা ‘পরাণ’-এ অনন্যা চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছিলেন বিদ্যা সিনহা মিম। তাকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প এগিয়ে যায়। এতে অনন্যা চরিত্রে মিম এতটাই সাবলীল ছিলেন যে অনেক দর্শকের কাছে এটি বাস্তবই মনে হয়েছে। ফলে চরিত্রের নেতিবাচক অভিনয়ের জন্য রীতিমতো দর্শকের গালমন্দ শুনতে হয়েছে তাকে।

তবে ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার হাসনা চরিত্রের জন্য এবার দর্শক তাকে তালি দেবেন বলে জানিয়েছেন ‘পরাণ’ তারকা। মিম জানান, ‘পরাণ’ এর অন্যান্যাকে দেখে যারা গালি দিয়েছেন, দামালের হাসনাকে দেখে তারা তালি দেবেন।

‘দামাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটিতে নিজের অভিনয় প্রসঙ্গে এই প্রত্যাশার কথা জানান মিম।

এই নায়িকা আরও বলেন, ‘দামালে খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি মুক্তি যুদ্ধের সময়ের গল্পে কাজ করতে পেরে। এটি আমাদের গর্ব করার মতো একটা সিনেমা।’

মিমের ভাষায়, ‘আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধের গল্পের ছবিতে কাজ করবো। সেই সঙ্গে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি।’

উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা।

এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন তার ‘পরাণ’ জুটি শরিফুল রাজ। এছাড়াও আছেন সিয়াম আহমেদ, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনন্যাকে গালি দিয়েছেন, হাসনাকে তালি দেবেন: মিম

প্রকাশিত সময় : ০৭:২৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২