সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বসুন্দরীর শীর্ষ ১০-এ দীপিকা, বাকিরা কারা

সম্প্রতি বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীর তালিকায় ঠাঁই পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। লন্ডনভিত্তিক প্লাস্টিক সার্জন জুলিয়ান ডি সিলভার বিশেষ কম্পিউটার প্রোগ্রামিংয়ের এক রায়ে এই তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, প্রাচীন গ্রিসে যে পদ্ধতিতে নারীর সৌন্দর্যের বিচার করা হতো, সেই মাপকাঠিতেই বিচার করে জুলিয়ান ডি’ সিলভার প্রোগ্রামটি।

আর এবারের নতুন তালিকায় দশম স্থানে ঠাঁই পেয়েছেন দক্ষিণ কোরিয়ার মডেল ও অভিনেত্রী হোইয়ন জুং। হালে ‘স্কুইড গেম’ নামের সিরিজে কাজ করে রীতিমতো জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।

সেরা সুন্দরীদের তালিকায় স্থান পেয়েছেন কিম কারদেশিয়ানও। অষ্টম স্থানে রয়েছেন তিনি। অপরদিকে, সপ্তম স্থানে সুপার মডেল জর্ডন ডান এবং ষষ্ঠ স্থানে জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। তবে তালিকায় তিনিই একমাত্র গায়িকা নন, আরও অনেকে জায়গা করে নিয়েছেন সেরা দশে। যেমন জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্রান্ড। তার কণ্ঠে মুগ্ধ শ্রোতাদের সংখ্যা অগনিত। পৃথিবীর সেরা সুন্দরীদের তালিকায় তিনি পঞ্চম।

এদিকে, চতুর্থ স্থানে পপ-তারকা ও মডেল বিয়ন্সে, তৃতীয় স্থানে সুপার মডেল বেলা হাদিদ, দ্বিতীয় স্থানে মার্কিন অভিনেত্রী জেনডায়া এবং প্রথম স্থানে রয়েছেন জোডি কামার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বসুন্দরীর শীর্ষ ১০-এ দীপিকা, বাকিরা কারা

প্রকাশিত সময় : ১০:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২