বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ইরান বাংলাদেশকে সহায়তা করবে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি এ কথা জানান। এ বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে দুই দেশেরই অনেক বেশি সম্ভাবনা রয়েছে। দুই পক্ষ বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে। এছাড়াও ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার পরিণতি সারা বিশ্বের মানুষ ভোগ করছে,’ যোগ করেন শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশের সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘প্রায় সাত হাজার ফারসি শব্দ বাংলা ভাষায় সংযোজিত হয়েছে।’ এসময় উভয়েই বলেন, বাংলাদেশ ও ইরান অভিন্ন সংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান

প্রকাশিত সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২