সোমবার (২৭ জুলাই) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে সংসদ সচিবকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী শূন্য হওয়া পদ ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে।
এ বৈঠকে সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহযোগী কর্মকর্তা হিসেবেও কয়েকজন কর্মকর্তা স্পিকারের দপ্তরে থাকবেন।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা ইসির কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















