সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি

২০২৬ বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব সামলানো স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। তিনি আর কোনো ম্যাচে বাঁশি হাতে নামবেন না বলে নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

৪৬ বছর বয়সে রেফারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনচিচ। তার মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার পর ফুটবলে তার অর্জনের আর কিছুই বাকি নেই।

বিশ্বকাপ ফাইনালের আগে এই স্লোভেনিয়ান ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার দায়িত্বে ছিলেন।

মাত্র গত সপ্তাহেই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে মূল রেফারির ভূমিকায় ছিলেন ভিনচিচ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার সেই রোমাঞ্চকর ফাইনালে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান এই রেফারি।

তবে সেটিই ভিনচিচের একমাত্র বিতর্কিত সিদ্ধান্ত ছিল না; ম্যাচ জুড়েই তার একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। নিকো উইলিয়ামসের একটি গোল তিনি বাতিল করেন এই যুক্তিতে যে, আক্রমণের সময় মিকেল মেরিনো আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির পায়ে আঘাত করেছিলেন।

অন্যদিকে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি বিপজ্জনক ট্যাকলও তার চোখ এড়িয়ে যায়। ভিনচিচের পরিচালনায় মারাত্মক ক্ষুব্ধ হয় আর্জেন্টিনা শিবির। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে সমর্থকরা গণস্বাক্ষর অভিযান পর্যন্ত শুরু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক করলেন রাকসু ও শিবির নেতারা

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি

প্রকাশিত সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬