বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের ৭ দিন পর খোলা চিঠি, যা লিখলেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর প্রথমবারের মতো সমর্থকদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ইনস্টাগ্রামে প্রকাশিত বার্তায় আরেকটি বিশ্বকাপ ট্রফি এনে দিতে না পারার আক্ষেপ প্রকাশ করলেও খেলোয়াড়দের লড়াই, আত্মত্যাগ ও মানসিকতাকেই দলের সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন তিনি।

স্কালোনি লেখেন, ‘আমি চাই, আপনারা এই খেলোয়াড়দের মনে রাখুন। এরা আমার যোদ্ধা। আমার স্ত্রীকে যখন তাদের কথা বলতাম, তখনও আমি এভাবেই তাদের পরিচয় দিতাম।’

এরপর তিনি দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, ‘পরিশ্রম, জয়ের ইচ্ছা, বিশ্বাস, ‘আমি পারব’ মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছেড়ে দেওয়া, আর কিছু দেওয়ার না থাকলেও নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া, যারা আমাদের চেনে না তাদের কাছ থেকে আসা ঠান্ডা পানির ঝাপটা সহ্য করা, পা যখন আর মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না, তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা… এটাই আসল ট্রফি।’

চিঠির শেষ অংশে কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তা-কর্মচারী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি বলেন, ‘আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর কর্মীরা এবং নেপথ্যে নীরবে কাজ করা প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আপনাদের সবার ভালোবাসার জন্যও ধন্যবাদ।’

এদিকে বিশ্বকাপ ফাইনালের পর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। এএফএর সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। তবে দায়িত্বে থাকা বা সরে যাওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

ইতালীয় ও লাতিন আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে আগ্রহী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান

ফাইনালের ৭ দিন পর খোলা চিঠি, যা লিখলেন স্কালোনি

প্রকাশিত সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬