রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পতাকা দিয়ে গা ঢেকে আলোচনায় মৌ

ফুটবল বিশ্বকাপ নিয়ে যে উত্তেজনা ছড়িয়েছে তার বাহিরে নেই দেশের বিনোদনপাড়াও। বড় আর ছোটপর্দা নেই সব শ্রেণির তারকারাই খেলা নিয়ে মেতেছেন। দিচ্ছেন নিজেদের মতো পছন্দের দলকে সমর্থন। কেউ জার্সি পরে ছবি দিচ্ছেন। আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান চটমদার কথা লিখে পোস্ট দিচ্ছেন।

এবার তারই ধারাবাহিকতায় প্রিয় ফুটবলার মেসিকে ভালোবেসে শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে ভাইরাল হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী মৌ খান।

এ বিষয়ে মেসির অন্ধ ভক্ত নায়িকা মৌ বলেন, আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।

আর্জেন্টিনার পতাকাকে নিজের শরীরে জড়ানোর বিষয়ে এই নায়িকা বলেন, সবাই তো জার্সি পরে ছবি তোলে। আমার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকে পতাকা জড়িয়ে ছবি তুললাম। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।

জানা যায়, বর্তমানে ‘বাহাদুরি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন মৌ খান। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান। মৌ অভিনীত সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার পতাকা দিয়ে গা ঢেকে আলোচনায় মৌ

প্রকাশিত সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২