বিশ্বকাপ জমে উঠেছে। গ্রুপপর্ব শেষ করে শুরু হয়েছে রাউন্ড অব সিক্সটিনের খেলা। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ আরও বেশ কটি দল।
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক বেশি। আর এ দেশের মিডিয়া তারকাদের বেশির ভাগই এ দুই দলেরই সমর্থক। আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীও ব্রাজিল ফুটবল দলের সমর্থক। ব্রাজিলের খেলা থাকলে তিনি সেটি দেখতে ভোলেন না।
আর খেলা শেষে ব্রাজিলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন। রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ফুটবল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এ নায়িকা। তিনি লেখেন- ‘ওহ ব্রাজিল!! দিস ইজ কলড ওয়ার্ল্ডকাপ’। অর্থাৎ ‘ওহ ব্রাজিল!! এটাকেই বলে বিশ্বকাপ।’
সেই সাথে নেইমারসহ ব্রাজিল ফুটবল দলের আরও তিন খেলোযাড়ের একটি ছবিও শেয়ার করেন নায়িকা।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 




















