বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম মালিকদের ‘তেল’ দেখতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আমলে তো এত আরামে ব্যবসা করতে পারেননি। মিডিয়া একটা উল্টা পাল্টা লিখলেই তো মারতো। তার পরেও বিএনপির প্রতি এত আহ্লাদ কিসের, এত তেল মারা কিসের। কত তেল আছে আমি দেখব।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এদিন ঢাকা উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সিটির মেয়রদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমের মালিকদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, ‘যে সমস্ত মিডিয়া এখন ধরনা দিচ্ছে, এত টেলিভিশন…এ তো আমারই দেওয়া। আমি যদি উন্মুক্ত না করে দিতাম এত মানুষের চাকরিও হতো না। এত মানুষ ব্যবসাও করতে পারত না। আর আওয়ামী লীগ সরকারের আমলে, সে বিএনপির ব্যবসায়ীই হোক বা আওয়ামী লীগের ব্যবসায়ী হোক, সবাই কিন্তু শান্তিতে ব্যবসা করছে। হাওয়া ভবনও আমরা খুলি নাই, খাওয়া ভবনও আমরা খুলি নাই, বরং ব্যবসা করার সুযোগ করে দিয়েছি।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপিকে যারা তেল মারছে, আমরা তাদেরও হিসাব করব। আওয়ামী লীগের সময় আরাম আয়েশ করে ব্যবসা করে খাচ্ছে তো, কারও ব্যবসায় আমরা বাধা দিইনি তো। সবাইকে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে দিয়েছি। বিএনপির আমলে তো এত আরামে ব্যবসা করতে পারেনি। এই মিডিয়া একটা উল্টা পাল্টা লিখলেই তো মারতো। তার পরেও এত আহ্লাদ কিসের, এত তেল মারা কিসের, আমি তো জানি না। কত তেল আছে আমি দেখব।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গণমাধ্যম মালিকদের ‘তেল’ দেখতে চান প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২