বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই সনদের আবেদন করতে পারবেন রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সনদ ও নম্বরপত্র সংগ্রহ প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে চালু করা হয়েছে অনলাইন সনদ ব্যবস্থাপনা। নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন, ফি পরিশোধ, আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় বার্তা পাওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রুয়েট উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার, উপপরিচালক সহকারী অধ্যাপক জেড এইচ এম মঞ্জুর মোরশেদ, সহকারী পরিচালক ও তড়িৎ ও ডাকযোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং দপ্তরের সহকারী পরিচালক ও তড়িৎ ও ডাকযোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় এ অনলাইন সনদ ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এতদিন সনদ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়া, ফি পরিশোধ, বিভিন্ন দপ্তরের অনুমোদন নেওয়া এবং আবেদন অগ্রগতির তথ্য জানতে বারবার সংশ্লিষ্ট কার্যালয়ে যেতে হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি প্রশাসনিক জটিলতা, কাগজনির্ভরতা এবং আবেদন নিষ্পত্তিতে বিলম্ব দেখা দিত। নতুন অনলাইন ব্যবস্থার মাধ্যমে এসব সীমাবদ্ধতা দূর হয়ে পুরো আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে।

প্রাথমিকভাবে এ ব্যবস্থার মাধ্যমে মূল সনদ, সাময়িক সনদ, একাডেমিক নম্বরপত্র এবং চতুর্থ সনদ—এই চার ধরনের সনদের জন্য আবেদন করা যাবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েব পোর্টালে আবেদন করার পাশাপাশি নিরাপদ অনলাইন পরিশোধ ব্যবস্থার মাধ্যমে ফি জমা দিতে পারবেন। প্রতিটি আবেদনের জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি স্বতন্ত্র আবেদন নম্বর তৈরি হবে, যার মাধ্যমে আবেদনকারীরা যেকোনো সময় তাদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। প্রয়োজনে প্রয়োজনীয় নথিও অনলাইনে সংযুক্ত করা যাবে।

নতুন এ ব্যবস্থায় বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, ছাত্রকল্যাণ দপ্তর এবং সিস্টেম প্রশাসকের জন্য পৃথক কার্যপরিসর রাখা হয়েছে। বিভাগীয় যাচাই-বাছাই থেকে শুরু করে চূড়ান্ত অনুমোদন, সনদ মুদ্রণ এবং সংগ্রহের জন্য প্রস্তুত হওয়ার প্রতিটি ধাপ ডিজিটালভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে আবেদন অনুমোদন, ফি পরিশোধ নিশ্চিতকরণ, সনদ মুদ্রণ এবং সংগ্রহের জন্য প্রস্তুত হওয়ার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের কাছে স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা দেশের যেকোনো স্থান থেকে আবেদন করতে পারবেন। এতে বারবার বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন কমবে, আবেদন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ অগ্রগতি অনলাইনে দেখা যাবে এবং নিরাপদ ডিজিটাল পরিশোধের সুবিধাও পাওয়া যাবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য আবেদন ব্যবস্থাপনা, প্রতিবেদন প্রস্তুত, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং কাগজনির্ভরতা কমাতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, এ উদ্যোগ রুয়েটের প্রশাসনিক সেবাকে আরও আধুনিক, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে।

অনলাইন সনদ ব্যবস্থাপনার ওয়েব পোর্টাল: https://apply-certificate.ruet.ac.bd/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঘরে বসেই সনদের আবেদন করতে পারবেন রুয়েট শিক্ষার্থীরা

প্রকাশিত সময় : ০৬:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬