রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যার মামলায় আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে এই হত্যার ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করা হল।
র্যাব-২ এক বার্তায় জানায়, বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। লেদু আদাবর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ছিলেন। সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে দুই বার বহিষ্কার করা হয়।
লেদু হাসানকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা, মাদক, অস্ত্রসহ ৩৬ মামলার আসামি বলছে র্যাব। বুধবার (২৯ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ১ জুলাই আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘঠিত মারামারিতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাত হয়ে নিহত হন। উক্ত হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান
এর আগে আদাবর থানা ও ডিবি মোট ৯ জনকে গ্রেপ্তার করে। ডিবির হাতে ৬ জন এবং আদাবর থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।
ডিবির হাতে গ্রেপ্তাররা হলেন-রিপন, তার ভাই নিরব ও তাদের বাবা মজনু মিয়া, মো. মিজানুর রহমান, মো. সুমন ও মো. শহীদ। আদাবর থানা পুলিশ সোয়েব হোসেন সোয়াইব, আরমান ও নয়ন নামে ৩ জনকে গ্রেপ্তার করে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























