রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১৩ হাজার ৬৫৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ হাজার ৬৫৫ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ১২৯ কোটি ৮৭ লাখ টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ১০ হাজার ৫২৬ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার (১১ এপ্রিল) শেরে বাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মহিলাদের কাজের অবদান নির্ণয়য়ের জন্য বিআইডিএসকে নির্দেশনা দেয়া হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে হবে না। কিন্তু তারপরের বাজেট থেকে মহিলাদের অবদান হিসাব করে জিডিপি প্রবৃদ্ধির হিসাব ধরা হবে। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমদাদউল্লাহ মিয়ান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড.শাহনাজ আরেফিন প্রমুখ। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, এক্সপোর্ট কম্পিটিটিবনেস ফর জবস প্রর্কপ। সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প। বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি এন্ড ট্রান্সফরমেশন প্রকল্প। বন্যা ব্যবস্থাপনা পুণর্গঠন জরুরী সহায়তা প্রকল্প। এডিবির জরুরী সহায়তায় বন্যা ২০২২এ ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প। সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প। ২০২২ সালের বন্যায় মরাত্বকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ রেলওয়ের সিলেট-ছাতক বাজার সেকশন (মিটারগেজ) পুনর্বাসন প্রকল্প। বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যব্স্থার পুণনির্মাণে জরুরি সহায়তা প্রকল্প। পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সরি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প। একসেলেরেটিং ট্রান্সপোর্ট এন্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (একসেস) বাংলাদেশ ফেজ-১ প্রকল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

একনেকে ১৩ হাজার ৬৫৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

প্রকাশিত সময় : ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩