রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা আজ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবেও সম্মান জানানো হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর চৌধুরী প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলতাফুন্নেছা। এর আগে মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার। এছাড়া তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা আজ

প্রকাশিত সময় : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩