শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সপরিবার পদ্মা সেতুতে রাষ্ট্রপতি

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়কপথে রওনা হন তিনি। পরবর্তী সময়ে বেলা ১১টা ১০ মিনিটের দিকে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে রাষ্ট্রপতির গাড়ি বহর পদ্মা সেতুতে ওঠে। এরপর সেতুর মাঝামাঝি পৌঁছালে সেখানে নেমে স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছু সময় কাটান রাষ্ট্রপতি। এ সময় সেখানে তারা ছবিও তোলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনান, নাতি তাহমিদ আদনান, তাহসিন আদনান ও ভাই সাইদ ইকবালসহ পরিবারের অন্যান্য সদস্য। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান বলেন, ‘আমার বাবা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর টুঙ্গিপাড়ায় এটিই আমাদের প্রথম সফর। সকাল ১০টায় আমরা বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হই। বেলা ১১টা ১০ মিনিটের দিকে আমরা পদ্মা সেতুর টোল প্লাজা অতিক্রম করি। পদ্মা সেতুর মাঝামাঝি গিয়ে আমরা সপরিবারে পদ্মা সেতুতে নেমে কিছু সময় কাটিয়েছি। এ সময় কয়েকটি ছবিও তুলেছি আমরা। বিকেলে আবার সড়ক পথেই পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে রওনা হব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সপরিবার পদ্মা সেতুতে রাষ্ট্রপতি

প্রকাশিত সময় : ০৯:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩