ফরিদপুরের ভাঙায় ঢাকা-বরিশাল মহাসড়কের মালিগ্রাম এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে এ্যাম্বুলেন্সে আগুন লেগে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ভাঙা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি এ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে১১টার দিকে ভাঙার মালিগ্রামে পৌছালে এ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এসময় এ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে পুরো গাড়ীতে আগুন ধরে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে এ্যাম্বুলেন্সের ৬ যাত্রী মারা যায়। আহত আরো কয়েক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগতে পারে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নিহত ও আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। ভাঙা থানার ওসি জিয়াররুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙায় এ্যাম্বুলেন্সে আগুন লেগে ৬ জন নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- ১৫৫
Tag :
সর্বাধিক পঠিত


























