যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা ছয় আরোহী নিহত হন।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানা গেছে।যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- ১৩৭
Tag :
সর্বাধিক পঠিত


























