চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোঃ আনিসুল হক (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল পাঁচটায় সীতাকুণ্ড পৌরসভাধীন ইকোপার্ক গেটের কে.হোসেন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুল হক সীতাকুণ্ড পৌরসদর পূর্ব মহাদেবপুর গ্রামের মৃত জালাল আহমেদের পুত্র। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে আনিসুল হক নামক ঐ ব্যক্তি সীতাকুণ্ড পৌরসদরের ফকিরহাট কে.এম হোসেন ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের উপর পড়ে গেলে একইদিক থেকে আসা অপর একটি মাইক্রো তাকে পুনরায় চাপা দেয়। এতে মাথা থেতলে ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম আজাদ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সীতাকুণ্ডে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- ১৩৯
Tag :
সর্বাধিক পঠিত


























