ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। এক খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির এই ৫ জনকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে বা কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে ডিএমপি বলেছে, তাদের গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- ২৬০
Tag :
সর্বাধিক পঠিত


























