রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্র দিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে উরুগুয়ে। বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) সকালে ১-১ গোলে ড্র হয়েছে কলম্বিয়া ও ব্রাজিলের লড়াই।

দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে কোপা আামেরিকার ‘ডি’ গ্রুপ চ‍্যাম্পিয়ন কলম্বিয়া। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ব্রাজিল। শেষ আটের লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া। টানা ২৬ ম‍্যাচ ধরে অপরাজিত দলটি খেলবে পানামার বিপক্ষে।

‘ডি’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া মাঠে নেমেছিল টানা ২৫ ম্যাচ আর ২ বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বেও এই দলের কাছেই ২-১ গোলের হার সইতে হয়েছিল সেলেসাওদের।

তবে এরপর কোচের বদল হয়েছে, ব্রাজিলের খেলার ধারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু কলম্বিয়াকে হারানো হয়নি আর। প্রথম লিড নিয়েও ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তাতে ‘ডি’ গ্রুপ থেকে রানারআপ হয়ে শেষ আটে যাচ্ছে দোরিভাল জুনিয়রের শিষ্যরা।

ম্যাচের সব রঙ দেখা গিয়েছিল মূলত প্রথমার্ধেই। ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিক জালে না জড়ালে হয়ত হার দিয়েই ম্যাচটা শেষ করতে হতো সেলেসাওদের। পুরো প্রথমার্ধে চাপের মুখে থেকেও ব্রাজিল পুরো ম্যাচে নিজেদের টিকিয়ে রেখেছে রাফিনিয়ার ওই গোলের কল্যাণেই।

গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া ও ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল কলম্বিয়া। ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে। বুধবার জিতেও পরের পর্বে যাওয়া হল না কোস্টারিকার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

ড্র দিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪