রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপের সেমিফাইনালের বিগ ম্যাচে টসের ভাগ্যটা নিজেদের পাশেই পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা নিয়েছেন ব্যাটিং এর সিদ্ধান্ত। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন সাবিকুন জেসমিন। দলে এসেছেন পেসার মারুফা আক্তার। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সব কটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। আর ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানার্সআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশের সামনে বড় বাধা ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪