রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামের বাইরেই ৫০ হাজার শ্রোতা

মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামের ভেতরটা দর্শকে কানায় কানায় পূর্ণ। তাই বাইরেও হাজার হাজার দর্শকেরা ভিড় করে আছে। এর পেছেনে একটাই কারণ। আর তা হলো, গাইছেন টেইলর সুইফট।Pause

পাহাড়ের চূড়া থেকে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরটা দেখা যায় বলে কেউ কেউ তো অলিম্পিক পাহাড়ের চূড়ায় উঠে পড়েছেন । এমনকি চূড়ায় জায়গা না পেয়ে অনেকে পাহাড়ের খাঁজে খাঁজে বসে পড়েছেন। বুদ্ধি খাটিয়ে টিকিট ছাড়াই একদম কাছ থেকে প্রিয় শিল্পীকে দেখার ও তার গান শোনার এই অপূর্ব সুযোগটা কাজে লাগিয়েছেন তারা।

সুইফটকে শুনতে অলিম্পিক পাহাড়ের চূড়ায় উপচেপড়া ভিড়। ছবি: রয়টার্স

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, শনিবার ২৫ হাজারের মতো শ্রোতা বাইরে থেকে কনসার্ট শুনেছেন। রোববারও প্রায় একই সংখ্যক দর্শক অলিম্পিক পাহাড়ে ছিলেন। দুই দিনে স্টেডিয়ামের বাইরে অন্তত ৫০ হাজারের মতো শ্রোতার উপস্থিতি ছিল।

পাহাড়ের চূড়া থেকে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরটা দেখা যায়। ছবি: রয়টার্স

এদিকে অলিম্পিক পাহাড়ের চূড়ায় গানেমত্ত শ্রোতাদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে রোববার টেইলর সুইফট জানান, প্রতিবেদনটি যদি সত্য হয়, তাহলে অন্তত ৫০ হাজার শ্রোতা বাইরে থেকে তাকে শুনেছেন। সুইফট আরও বলেছেন, ‘যারা স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের শুনেছেন, তাদেরসহ সবাইকে ধন্যবাদ জানাই।’

এর আগে দেশটির হামবুর্গে গেয়েছেন সুইফট। আগস্টে অস্ট্রিয়া ও পোল্যান্ডে ইরাস ট্যুরে যাওয়ার কথা রয়েছে। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে শেষ হবে এই ট্যুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

স্টেডিয়ামের বাইরেই ৫০ হাজার শ্রোতা

প্রকাশিত সময় : ১২:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪