রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাবিপর্যয়ে বাংলাদেশ, ২৬ রানে নেই ৬ উইকেট

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করা টাইগাররা দিনের শুরুতেই ৬ উইকেট হারিয়েছে। জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও ‍মুশফিকুর রহিমের পর সাকিব আল হাসানকে বিদায় করেছে পাকিস্তান। পেসার খুররম শাহজাদ একাই ৪টি উইকেট নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৬ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখনও পাকিস্তান থেকে ২৪৮ রানে পিছিয়ে রয়েছে।

আজ রবিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় পাকিস্তান-বাংলাদেশ। যেখানে গতকাল পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছিল। পরে বাংলাদেশ বিনা উইকেটে ১০ রানে মাঠ ছাড়ে।

এদিন দলীয় ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ১ রানে থাকা জাকির হাসানকে আবরার আহমেদের ক্যাচে ফেরান খুররম শাহজাদ। এরপর নিজের পরের ওভারে জোড়া আঘাত করেন এই পেসার। ১০ রানে থাকা আরেক ওপেনার সাদমানকে বোল্ড করার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন।

দৃশ্যপটে এরপর মীর হামজার আগমন। মুমিনুল হককে মোহাম্মদ আলীর সহজ ক্যাচে ফেরান। আর প্রথম টেস্টে ম্যাচসেরা মুশফিকুর রহিমকে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ক্যাচে মাঠ ছাড়া করান। খুররম পরে সাকিব আল হাসানকে এলবির ফাঁদে ফেলেন। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এর আগে টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। টসও পর্যন্ত মাঠে গড়ায়নি। যেখানে সিরিজের প্রথম টেস্টে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

মহাবিপর্যয়ে বাংলাদেশ, ২৬ রানে নেই ৬ উইকেট

প্রকাশিত সময় : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪