মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি হলো। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল।

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ঝড়ো ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেছিলেন জাকির। আর ৫১ বলে ২৪ রান করেন সাদমান। ৮২ বলে ৩৮ রান করেন শান্ত, ৭১ বল খেলে মুমিনুলের সংগ্রহ ৩৪ রান।

দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে চার উইকেট হারানোর পর টাইগারদের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত এই জুটি অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে। মুশফিক ২২ এবং সাকিব ২১ রান করে জয়ের বন্দরে পৌঁছে যান।

নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল ২৬২ রান, খোয়া যায় সব উইকেট। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে পৌঁছে দেয়।

দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার। সেটিও ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করে।

আর ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪