রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ সেরা মিরাজের সর্বোচ্চ উইকেট

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৪ ইনিংস বল করে ১০ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৫ রান করায় সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকলেও বাংলাদেশের জয় পেতে বেগ পেতে হয়নি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ। সর্বোচ্চ উইকেট শিকারের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ৪ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট শিকার করে পাকিস্তানকে হারের পথে ঠেলে দেন হাসান। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে বড় অবদান রাখেন আরেক পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডারে টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে পাকিস্তনকে চাপে ফেলেন। ঐ ইনিংসে ৪৪ রানে ৪ উইকেট শিকার করেন রানা। সিরিজে ৬ উইকেট নিয়েছেন তিনি। প্রথম টেস্টে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে অবদান ছিলো অলরাউন্ডার সাকিব আল হাসানের। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। পুরো সিরিজে তার শিকার ৫ উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

সিরিজ সেরা মিরাজের সর্বোচ্চ উইকেট

প্রকাশিত সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪