রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে রেকর্ডে রোনালদোর ধারেকাছে নেই মেসি

ফুটবল ইতিহাসে আরও একটি নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯০০ গোলের করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা।  গতকাল বৃহস্পতিবার রাতে লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। সেই ম্যাচে আরও একটি রেকর্ড নিজের করে নেন রোনালদো। ঘরের মাঠে দিয়োগো ডালট গোলের এগিয়ে যায় পর্তুগাল। তবে ম্যাচের ৪১ মিনিটে হিরো থেকে ভিলেন বনে যান ডালট। তার আত্মঘাতী গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ৩৪ মিনিটে দলকে আবারও এগিয়ে নেন ৩৯ বছর বয়সী রোনালদো। এ গোল দিয়ে নতুন এক রেকর্ড রচিত হয়। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ কিংবদন্তি। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও বাড়িয়ে নিলেন তিনি। ২১৩ ম্যাচে এটি তার ১৩১তম গোল। আর ক্লাব ফুটবলে তার গোল ৭৬৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে বর্তমান ক্লাব আল নাসরের হয়ে তার গোল ৬৮টি। ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০টি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্তাসের হয়ে ১০১ ও স্পোর্তিং লিসবনের হয়ে ৫ গোল আছে। ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর পরের লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার গোল ৮৪২ গোলটি। এ ছাড়া ৭৬৫ গোল নিয়ে তালিকার তিন নম্বরে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

যে রেকর্ডে রোনালদোর ধারেকাছে নেই মেসি

প্রকাশিত সময় : ১১:০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪