মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্ব) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে সোমবার শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়। এর পর যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়া, জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে। এ সময় চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

রফিকুল ইসলাম ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

প্রকাশিত সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪