রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে ধর্মঘটের ডাক দিলো হিন্দু মহাসভা

বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তবাদী দল ‘হিন্দু মহাসভা’। সে কারণে বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগ থেকেই নানাভাবে হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছিল দলটির নেতারা। কিন্তু সেটা আমলে না নিয়ে নিরাপত্তা জোরদার করে সিরিজ চালিয়ে যায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। শুক্রবার থেকে কানপুরে শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এটা শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথম ম্যাচ হবে মধ্য প্রদেশের গোয়ালিয়রে। এবার গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর ‘গোয়ালিয়র বনধ’ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা। এদিন (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত-বাংলাদেশের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে ধর্মঘটের ডাক দিলো হিন্দু মহাসভা

প্রকাশিত সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪