শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং গ্রামীণফোনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার ৯ অক্টোবর, ২০২৪, একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশান খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বর্তমান কর্ম-বাজারের যোগ্য গড়ে তুলতে এর কোন বিকল্প নেই।

উচ্চ শিক্ষায় বাস্তবায়িতব্য আউটকাম-বেইজড এডুকেশন-এর কারিকুলামে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শগুলো সন্যিবেশ করা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার আলোকে জাতীয় ও বহুজাতিক কর্পোরেশনগুলোর সাথে নানাভাবে যুক্ত হচ্ছে করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ-ব্যবসায় প্রশাসন বিভাগ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং গ্রামীণফোনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, কো-অর্ডিনেটর ড. রেজাউল করিমসহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ।
গ্রামীণফোনের প্রতিনিধি দলে ছিলেন গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন এবং রাজশাহী সার্কেল এইচআর লিড মো. অহিদুল হক।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য যৌথ গবেষণা, ইন্টার্নশিপের সুযোগ, কর্মশালা, প্রশিক্ষণ এবং কর্পোরেট অন্তর্ভুক্তি প্রোগ্রামের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে সহজতর করা।

এই সমঝোতা স্মারক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং গ্রামীনফোনের মধ্যে উচ্চ শিক্ষা ও ব্যবসায়ের ক্ষেত্রে পারস্পরিক সহোযোগিতা বাড়াবে বলে অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের প্রতিনিধিগণ আশাবাদ ব্যাক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত সময় : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪