রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুতা মেরে সাকিবকে অসম্মান, ক্ষোভ উপস্থাপিকার

ছাত্র-জনতার গণআন্দোলনে নীরব ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে কারণে নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। যদিও ইতিমধ্যেই সাকিব দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চেয়েছেন দেশের মাটিতে। তবে তার এমন আকুতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, গেল বৃহস্পতিবার রাতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে একত্রিত হন কিছু শিক্ষার্থী। তারা সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেন। একইসঙ্গে জানিয়ে দেন মিরপুর স্টেডিয়ামে সাকিবকে খেলতে দেবেন না তারা। পরে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সাকিবের বিপক্ষে শিক্ষার্থীদের এমন অবস্থান মোটেও ভালোভাবে দেখছেন না জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। এক ফেসবুকে পোস্টে ছবিতে জুতাপেটার ঘটনা উল্লেখ তিনি বলেন, ‘আমি যখন বাংলাদেশ এমন ধরণের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?’

শ্রাবণ্যর পোস্টে স্পষ্টই বোঝা যায়, সাকিবের পক্ষ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। আর তার পোস্টে কেউ কেউ সাকিবের পক্ষ নিয়ে মন্তব্য করলেও, ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

জুতা মেরে সাকিবকে অসম্মান, ক্ষোভ উপস্থাপিকার

প্রকাশিত সময় : ০৫:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪