বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নাক-কান ফোঁড়ানো নিয়ে নিয়ে ইসলাম কী বলে?

প্রশ্ন: মেয়েরা নাক-কান ফুঁড়িয়ে নাকফুল, কানের দুল পরে থাকে। একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েজ নেই। ওই লোকের কথা কি সত্যি? এক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান জানতে চাই। উত্তর: অলংকার ব্যবহারের জন্য মেয়েদের নাক-কান ফোঁড়ানো জায়েজ আছে। প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। নারী সাহাবীরা কানে অলংকার পরিধান করতেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন—নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। অতঃপর বিলাল রা.-কে সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি, হাদিস ১৪৩১) ফকীহগণ বলেছেন, এই হাদিস দ্বারা নারীদের নাক ফোঁড়ানো জায়েজ হওয়ার বিষয়টিও প্রমাণিত হয়। কিছু এলাকার মহিলাদের মাঝে একথা প্রচলিত রয়েছে- কোনো মেয়ে যদি নাক-কান না ফোঁড়ায় তাহলে কিয়ামতের দিন তার নাক-কানে আগুনের লোহা দিয়ে ছিদ্র করা হবে। কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। অলংকার ব্যবহারের উদ্দেশ্যে মহিলাদের নাক-কান ফোঁড়ানো জায়েজ। কিন্তু এটি শরীয়তের কোনো জরুরি হুকুম নয়। কোনো নারী নাক-কান না ফোঁড়ালে তার কোনো গুনাহ হবে না এবং এ কারণে আখেরাতে তাকে শাস্তিও পেতে হবে না। সূত্র: খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭; আলহাবিল কুদসী ২/৩২৩; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৭১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; আদ্দুররুল মুখতার ৬/৪২০ সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নারীদের নাক-কান ফোঁড়ানো নিয়ে নিয়ে ইসলাম কী বলে?

প্রকাশিত সময় : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪