রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল হিলালের সঙ্গে ড্র করল রোনালদোর আল নাসর

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ম্যাচে তলিস্কার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে আল-হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ।

এদিন আল নাসর ঘরের মাঠে দারুণ শুরু করে। তারা প্রথম মিনিটেই এগিয়ে যায়। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা। এরপর ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

বিরতির পর ৮৫তম মিনিটে বল টেনে নিয়ে বক্সে শট নেওয়ার আগে আল-নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ। এতে পেনাল্টির আবেদন জানায় আল-হিলাল। পরে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া হয়নি সফরকারীদের। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।

লিগে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

আল হিলালের সঙ্গে ড্র করল রোনালদোর আল নাসর

প্রকাশিত সময় : ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪