রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনার নামে ফাউন্ডেশন

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তার সন্তানরা। এই ফাউন্ডেশনের আওতায় থাকবে ‘এম১০ মেমোরিয়াল’, যা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরোয় স্থাপন করা হবে। ২০২৫ সালে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ‘এম১০ মেমোরিয়াল’-এর অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি এমন সময়ে এসেছে, যার এক দিন আগে ৩০ অক্টোবর ম্যারাডোনার ৬৪তম জন্মদিন ছিল এবং ২৫ নভেম্বর পালিত হবে কিংবদন্তি এই ফুটবলারের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ম্যারাডোনার মেয়ে দালমা তার ভাই-বোনদের পক্ষ থেকে বলেন, ‘আমরা আমাদের পিতাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই। যারা তার কাছে ফুল নিয়ে আসতে চান, তাদের সেই ইচ্ছাপূরণের সুযোগ করে দিতে চাই।’ বিবৃতিতে জানানো হয়, ১০০০ বর্গমিটার আয়তনের ফাউন্ডেশন আঙিনায় সব আর্জেন্টাইন বিনা খরচে ঢুকতে পারবেন। আর ম্যারাডোনা ফাউন্ডেশনে অনুদান দিলে মেমোরিয়ালের ‘হেরিটেজ ওয়াল’- এর সামনে ছবিও তুলতে পারবেন।

দালমা জানান, তিনি ও অন্য মায়ের গর্ভে জন্ম নেওয়া আরও চার ভাই-বোন মিলে এই ফাউন্ডেশন পরিচালনা করবেন। ম্যারাডোনাকে ‘ট্রিবিউট প্রদান ও পরম্পরা সংরক্ষণে’র আকাক্সক্ষা থেকে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা ৬০ বছর বয়সে ২০২০ সালের নভেম্বরে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

ম্যারাডোনার নামে ফাউন্ডেশন

প্রকাশিত সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪